× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

পৈত্তিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ৭

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পৈত্তিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংর্ঘষ ৭জন আহত হয়েছে। আহত ৩জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের পিতা আলাউদ্দিন ফড়িয়ার সম্পত্তি নিয়ে তার দুই ছেলে আলম ফড়িয়া ও রুবেল ফড়িয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে বুধবার সকালে আলম ফড়িয়া ও রুবেল ফড়িয়ার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংর্ঘষ বাধে।

সংঘর্ষে উভয় পক্ষের আলম ফড়িয়া, তার স্ত্রী জহুরা বেগম, পিতা আলাউদ্দিন ফড়িয়া, রুবেল ফড়িয়া, রহমান ফড়িয়া, রুবেলের স্ত্রী তাজিয়া বেগমসহ ৭জন আহত হয়েছে। আহত ৩জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..