× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

সালথায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পয়াড এর দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।

বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে এ মেলার আয়োজন করা হয়। পরে দুপুর ১ টায় মেলার সকল স্টল পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার বিন-ইয়ামিন, উপজেলা ইন্জিনিয়ার শাহ মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১০ টি স্টলে প্রকল্পের নমুনা চিত্র প্রদর্শন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..