× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

বাবার ‘যৌন হয়রানি’ নিয়ে মুখ খুললেন প্যারিস

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯

বাবা মাইকেল জ্যাকসন যৌন হয়রানি করেছিলেন, এমনটা ছোটবেলা থেকেই শুনেছেন প্যারিস জ্যাকসন। কিন্তু তা নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি। বাবা নেই, তাই তাঁকে নিয়ে যেন কোনো বিতর্ক না হয়, তা-ই চেয়েছিলেন। এবার আর থেমে থাকতে পারলেন না। বাবার এক ভক্তের জন্য দীর্ঘদিনের নীরবতা ভেঙেছেন এই পপ সম্রাটের মেয়ে। মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। নাম ‘লিভিং নেভারল্যান্ড’। এর পরিচালক ও প্রযোজক ড্যান রিড। যৌথভাবে প্রযোজনা করেছে যুক্তরাজ্যের চ্যানেল ফোর আর যুক্তরাষ্ট্রের এইচবিও। মাইকেল জ্যাকসনের কাছে যৌন হয়রানির শিকার দুই শিশুর তরুণ বয়সের ভাষ্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি।

২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সানডান্স চলচ্চিত্র উৎসবে ‘লিভিং নেভারল্যান্ড’ তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। এরপর তথ্যচিত্রটির তীব্র সমালোচনা করেছে মাইকেল জ্যাকসনের পরিবার। এক বিবৃতিতে এই পরিবার থেকে বলা হয়েছে, ‘সারা জীবন এ রকম নোংরা আক্রমণ মোকাবিলা করতে হয়েছে মাইকেল জ্যাকসনকে। এমনকি এখনো করতে হচ্ছে।’ সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তথ্যচিত্রে ওয়েড রবসন ও জিমি সেফচাককে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে জ্যাকসনের ঘনিষ্ঠ অন্য সবাই সেখানে রীতিমতো উপেক্ষিত। জ্যাকসন কখনোই শিশুদের সঙ্গে বাজে আচরণ করতেন না। বরং সব সময় তিনি তাদের আদর করতেন।’


এ ক্যটাগরির আরো খবর..