× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে ভোটার উপস্থিতি কম, শান্তিপূর্ণ ভোট চলছে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি একেবারেই হতাশাব্যাঞ্জক।

কেন্দ্রে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার নজরে পড়লেও  নারী ভোটারের উপস্থিতি ছিল কম। জেলার অন্যান্য উপজেলাতেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। কিন্তু ভোটাররা কেন্দ্রের বাইরে দোকানে ব্যস্ত সময় পার করছেন। তাদের মতে বিগত নির্বাচনে বেশিরভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলেও কেন্দ্রে যেতে চান না তারা।
এখানকার প্রত্যেকটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ৪৫৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।


এ ক্যটাগরির আরো খবর..