× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

কাশ্মীরে সহকর্মীর গুলিতে ৩ ভারতীয় জওয়ান নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস (সিআরপিএফ)- এর তিন জওয়ান সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। বুধবার জম্মু কাশ্মীরের উদামপুর ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিন সহকর্মীকে গুলি করা জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেও মারা যায়নি।

তবে তিনি গুরুতর আহত। তাকে স্থানীয় সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গোলাগুলির ঘটনা শুনে সিআরপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেই ক্যাম্পে যান। এ সম্পর্কে আধা সামরিক বাহিনীটির ১৮৭ ব্যাটালিয়ন কমান্ডার হরিন্দর কুমার বলেন, তিন জওয়ান নিহত হয়েছেন এবং যিনি তাদের গুলি করেছিলেন তিনি গুরুতর আহত।

নিহত তিনজনের সবাই কনস্টেবল প্রধান। এরা হলেন- রাজস্থানের পোকারমল আর, দিল্লির ইয়োগেন্দ্র শারমা এবং হরিয়ানার উমেদ সিং। স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় কনস্টেবল অজিত কুমার তার সহকর্মীদের ওপর গুলি চালায়। একটি চুক্তিতে সম্মত হতে না পেরে সে এমনটি করে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, জানুয়ারিতেও শ্রীনগরের একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ান নিহত হন এবং গুলি চালানো ব্যক্তি আত্মহত্যা করে। তখন বলা হয়েছিল, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..