× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

লিটার (মুরগীর বিষ্ঠা) ব্যবসায়ীদের দৌরাত্মে অতিষ্ঠ ঠাকুরগাঁওবাসী

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: লিটার ব্যবসায়ীরা মূল সড়কের ধারে উন্মুক্তভাবে সারিবদ্ধভাবে লিটারের (মুরগীর বিষ্ঠা) বস্তা রেখে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা।ব্যবসায়ীদের এ দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছে ঠাকুরগাঁওবাসী। ঠাকুরগাঁও একটি পরিস্কার-পরিচ্ছন্ন শহর।

অথচ এসব লিটার(মুরগীর বিষ্ঠা) ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে শহরের ভেতর দিয়েই পরিবহন করছে লিটার ভর্তি গাড়ী। ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তার উপর দিয়ে প্রায়ই মহেন্দ্র ও ট্রাক যোগে পরিবহন করছে লিটার। চৌরাস্তার ব্যবসায়ী ভবেশ ও রহমান অভিযোগ করে বলেন, প্রায়ই লিটারবাহী গাড়ী যাওয়ার সময় অস্বস্তির মধ্যে পড়ি।

একটা গাড়ী গেলেই প্রায় ১০-১৫ মিনিট দূর্গন্ধে থাকা মুশকিল হয়ে পড়ে। দোকানে কাষ্টমার আসলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।এ যেন দেখার কেউ নেই। উল্লেখ্য, মৌসুমী ফসলের জন্য ঠাকুরগাঁও জেলা বিখ্যাত, আর সেপ্টেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারী মাস পর্যন্ত অস্বস্তিতে থাকতে হয় জেলাবাসীকে। ফসল ক্ষেতে ও মাছের খাবারের জন্য প্রায় সাড়া বছরই ব্যবহার করা হয় লিটার।

গোটা  জেলা জুড়ে দেখা যায়, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাশেই গাদাগাদি করে রাখা হচ্ছে পঁচা-দূর্গন্ধযুক্ত লিটারের বস্তা।এছাড়া ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী এশিয়ান হাইওয়ে, ঠাকুরগাঁও-আটোয়ারী সড়ক, ঠাকুরগাঁও থেকে সকল উপজেলা যাওয়ার সড়কের ধারে এবং শহর থেকে প্রায় প্রতিটি ইউনিয়নে যাওয়ার পথেই চোখে পড়ে বড় বড় খামাল দিয়ে রাখা এসব দূর্গন্ধযুক্ত লিটারের বস্তা।

এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তার পাশ দিয়ে যাওয়া পথচারীরাও পড়ে চরম বিপাকে, রাস্তা দিয়ে যাওয়ার পথে নাকে রুমাল দিয়ে যেতে দেখা যায় অনেককে। ঠাকুরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কোন অফিস না থাকায় কেউ ব্যবস্থা নিতে পারছে না।তাই ঠাকুরগাঁওয়ের শান্তিপ্রিয় মানুষ স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার জন্য জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।


এ ক্যটাগরির আরো খবর..