× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

একি ষড়যন্ত্র রাস্তায় বেড়া

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধিা: বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীন বাংলাদেশে মধ্যে যে ৭ জন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন তার মধ্যে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগর (সালামতপুর) গ্রামের একজন বীর সন্তান যার নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তার গ্রামের বাড়ী সালামতপুরে বাংলাদেশ সরকার তার নামেই বীরশ্রেষ্ঠ স্মৃতি যাদুঘর ও গণগ্রন্থাগার স্থাপন করেছেন। দর্শকবৃন্দের এই যাদুঘরে যাওয়ার ভালো কোন পথের ব্যবস্থা নাই। নদীতে রাস্তা ভেঙ্গে নষ্ট হয়ে গেছে।

নদীর ধারে চলাচলে যে রাস্তাটুকু আছে সেই রাস্তা মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের বিএনপির লিডার গন্ধখালী গ্রামের মোঃ আইয়ুব মোল্যা রাস্তার ধারে পাটকাঠির বেড়া দিয়ে এবং নারিকেল গাছ রেখে পথ বন্ধ করে রেখেছেন। এই সংকীর্ণ রাস্তা দিয়ে সর্বস্তরের জনগনের চলাচলের চরম সমস্যা এবং বিপদের সম্মুখীন। লোকমুখে শোনা যাচ্ছে অনেক আগে থেকেই এই সংকীর্ণ রাস্তায় দুর্ঘটনা ঘটে আসছে। তাই মাননীয় সংসদ ফরিদপুর -১ আসনের নয়নের মনি উন্নয়নের রুপকার মোঃ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার উপজেলা ভূমি কমিশনার মোঃ সিরাজুল ইসলাম এবং মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহল আমীন এর নিকট জনগণের দাবী আগামী ১৬ ই ডিসেম্বর ২০১৫ ইং তারিখে বীরশ্রেষ্ঠ স্মৃতি যাদুঘরে মাহন বিজয় দিবস পালনের আগেই রাস্তার প্রতিবন্ধকতা থেকে মুক্তি কামনা করেন এবং বেড়া সরানো ও নারিকেল গাছ কর্তনের জোর দাবী করেন।

যাতে সর্বস্তরের জনগন মহান বিজয় দিবস উদযাপন করতে কোন সমস্যার সৃষ্টি না হয়।


এ ক্যটাগরির আরো খবর..