× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ভোটের আগের রাতের পরিবর্তে ভোটের দিন সকালে ব্যালট পেপার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

অনিয়ম ঠেকাতে আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটের আগের রাতের পরিবর্তে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৫টায়। জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমাবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, রাতের বেলা ব্যালট বাক্স ভরাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছে। সেই অনিয়মগুলো দূর করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য প্রযুক্তির ব্যবহার করা হবে। পাশাপাশি আমরা ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেসব কেন্দ্র খুব কাছাকাছি সেখানে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

হেলালুদ্দীন বলেন, পাবলিক পরীক্ষাগুলোতে সকালে প্রশ্নপত্র পাঠানো সম্ভব হলে অবশ্যই ব্যালট পেপারও সকালে পাঠানো সম্ভব। আসন্ন পৌরসভা নির্বাচন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সেজন্য সকাল ৮টা পরিবর্তে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে।

সচিব বলেন, ইভিএম সাধারণত একটি নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার করা যায় না। সকাল ৮টার আগে এটি ওপেন করার কোনও ‍সুযোগ নেই।

হেলালুদ্দীন আহমদ বলেন, দ্বিতীয় ধাপে ১৬টি জেলার ১১৬ উপজেলার ভোট শান্তিপূর্ণ হয়েছে। ৭ হাজার ৩৯ কেন্দ্রের মধ্যে মাত্র আটটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..