× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

মঙ্গলগ্রহে মানুষ হিসেবে প্রথম পা রাখবেন এক নারী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

কয়েক দশক ধরে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর এই পরিকল্পনায় নারীদেরকে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাসার শীর্ষ কর্মকর্তা জিম ব্রাইডেনস্টাইন। তবে এই বিষয়ে কোনও নাম এখনও চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়। এতে বলা হয়েছে, মঙ্গলগ্রহে মানুষের পা রাখা এখন সময়ের অপেক্ষা মাত্র।

কোনও নারী মহাকাশযাত্রীকে চাঁদের উদ্দেশে রওনা হতে দেখা যেতে পারে কিনা জানতে চাওয়া হলে জিম ব্রাইডেনস্টাইন বলেন, অবশ্যই। বস্তুত পরবর্তী অভিযানেই চাঁদে পা রাখতে চলেছেন নারীরা।

গত শুক্রবার সায়েন্স ফ্রাইডে নামের একটি রেডিও টক শোতে তিনি এসব কথা জানান।

উল্লেখ্য, কিছুদিন আগেই নাসা ঘোষণা করেছে, প্রথমবারের মতো নারী মহাকাশচারীরা মহাকাশে হাঁটতে চলেছেন। অ্যানি ম্যাকক্লেইন এবং ক্রিস্টিনা কোচ নামের দুই নারীকে মহাকাশে হাঁটতে দেখা যাবে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..