× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ১০জন।দূঘর্টনাস্থল থানা পুলিশ পরিদর্শন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত হয়েছে ১০জন। আহতদের দুঃস্থ মানবতার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দূঘর্টনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছেন।

আহত সূত্রে জানা গেছে, ঢাকার রায়ের বাজার থেকে বুধবার রাত ৯টায় আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের উদ্যেশে গোল্ডেন লাইন পরিবহন নামে গাড়ী (ঢাকা মেট্রো ব-১৪-৮৬৮৬) যাত্রী নিয়ে ছেড়ে আসে। ওই গাড়ী যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল ৭টায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার বাইপাসের ফুল্লশ্রী ফকির বাড়ি মোড়ে আসলে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় গাড়ীর যাত্রী উপজেলার জয়রামপট্রি গ্রামের সবুজ কীর্তনিয়া, আদম আলী দাড়িয়া, শামীমা খানম, লাবিব দাড়িয়া, মতিবিবি ও তানজিমুল ইসলামসহ ১০জন আহত হয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাইপাস সংলগ্ন দুঃস্থ মানবতার হাসপাতালে নেয়া হলে ডা.নাজমুল হাসান তাদের চিকিৎসা দিয়েছে। পুলিশ খবর পেয়ে এসআই শাহাবুদ্দিন ও এসআই নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..