× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সালথার সাড়ুকদিয়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার মোল্যা, আমিনুর মাতুব্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ প্রমূখ।

উক্ত ক্রীড়া অনুষ্ঠানে লাবু চৌধুরী বলেন, আজকের ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত। আওয়ামী লীগ সরকার শিক্ষা ও খেলঅধুলার উপর গুরুত্ব দিয়েছেন। কোমলমতি ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..