× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

নবদম্পতি তেলেগু তারকার নাচ, ভিডিও ভাইরাল

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

সাতপাকে বাঁধা পড়লেন তেলেগু তারকা অভিনেতা সায়েশা শেগাল ও আর্য। গত রোববার ভারতের হায়দরাবাদে পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর আয়োজিত হয় অভিজাত ডিনার পার্টি, সেখানে তামিল তারকা আল্লু অর্জুন, কার্থি, সুরিয়াসহ অনেক দক্ষিণী অভিনেতা উপস্থিত ছিলেন। ছিলেন বলিউডের কয়েকজন তারকাও।

নববধূ সায়েশা শেগাল বলিউড তারকা দীলিপ কুমারের স্ত্রী সায়রা বানুর নাতনি। দীলিপ-সায়রার মেয়ে অভিনেতা শাহিনের কন্যা সায়েশা। বিয়ের অনুষ্ঠান নেচে-গেয়ে উদযাপন করেন সায়রা। তাঁর নাচের ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হলো নবদম্পতি সায়েশা-আর্যর নাচ।

সায়েশা পরেছিলেন ঐতিহ্যবাহী লাল-সোনালি রঙের লেহেঙ্গা। ছিলেন বিয়ের গয়নায় উজ্জ্বল। আর্য পরেছিলেন কালো ও সোনালি রঙের শেরওয়ানি। সায়রা বানু পরেছিলেন সোনালি পোশাক।

বিয়ের অনুষ্ঠানে দেখা যায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকেও।

সায়েশার চেয়ে ১৭ বছরের বড় আর্য, বেশ কয়েকটি তেলেগু ছবিতে কাজ করেছেন দুজন। ‘মাদরাসাপাত্তিনম’, ‘রাজা রানি’, ‘বস ইঙ্গিরা বসকরন’ ও ‘আভান ইভান’ ছবিতে কাজ করেন তাঁরা। তামিল সিনেমা ‘গজিনীকান্ত’ করার সময় ২১ বছরের সায়েশা ও ৩৮ বছরের আর্য পরস্পরের প্রেমে পড়েন। এখন তাঁরা ‘কাপ্পান’ ছবিতে একসঙ্গে কাজ করছেন।

বলিউড অভিনেতা সুমিত শেগাল ও শাহিন বানুর মেয়ে সায়েশা। ‘জুঙ্গা’, ‘ভানামাগান’, ‘কাদাইকুট্টি সিংহম’সহ বেশ কয়েকটি তেলেগু চলচ্চিত্রে কাজ করেছেন সায়েশা শেগাল। সূত্র : হিন্দুস্তান টাইমস


এ ক্যটাগরির আরো খবর..