× Banner
সর্বশেষ
জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ – রাশেদ খাঁন দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার – পর্যটনমন্ত্রী স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল

এমপিও ভুক্ত হয়নি রাণীনগরের ৪ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর রাণীনগর উপজেলার ৪ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এখনো এমপিও ভুক্ত হয়নি। বিদ্যালয় গুলো এমপিও ভুক্ত করার দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষরা। তাও বিদ্যালয় গুলো এমপিও ভুক্ত না করায় মানবতায় জীবন যাপন করছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, রাণীনগর উপজেলার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমি, সঞ্জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আবাদপুকুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই চারটি বিদ্যালয় দীর্ঘদিনেও এমপিও ভুক্ত হয়নি। এর মধ্যে ইউনাইটেড নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক কোন শাখায় এখনো এমপিও ভুক্ত হয়নি। বিদ্যালয় গুলো এমপিও ভুক্ত করার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষরা। এই ননএমপিও প্রতিষ্ঠান গুলোর শিক্ষক কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। আর এই সব বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেকে ছাত্র-ছাত্রী এখন সরকারী ও বেসরকারী চাকুরী করছেন।

দীর্ঘদিন এই সব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এমপিও ভুক্ত না হওয়ায় এই চার বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক ও কর্মচারীরা মানবতায় জীবন যাপন করছেন। তেমনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। এর ফলে প্রতিষ্ঠান গুলোর ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্ন ঘটছে। আর অবিভাবকরা তাদের ছেলে-মেয়েদের নিয়ে পড়ছেন বিপাকে।

এ বিষয়ে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাইদ, পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক শ্রী: নিরাঞ্জন, সঞ্জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামুল হক ও আবাদপুকুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাধন শিক্ষক মোছা: হোসেনে আরা জানান, প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিনে এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীরা মনবতায় জীবন যাপন করছেন। এমপিও ভুক্ত করার দাবিতে আমরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছি। এছাড়াও বিভিন্ন দপ্তেের এমপিও ভুক্ত করার জন্য লিখিত আবেদন দিয়েছি। তাও এখনো বিদ্যালয় গুলো এমপিও ভুক্ত হয়নি। এই সব বিদ্যালয় গুলো এমপিও ভুক্ত করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আসু দৃষি দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, এই সব ননএমপিও বিদ্যালয় গুলো এমপিও ভুক্ত করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষ বরাবর আবেদন পাঠানো হয়েছে ও প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি খুব দ্রুত এসব বিদ্যালয় এমপিও ভুক্ত হবে


এ ক্যটাগরির আরো খবর..