× Banner
সর্বশেষ
বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুহসিন হলে পূর্ণ প্যানেলে জয়ী ছাত্রলীগ

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের ছাত্র সংসদ নির্বাচনে সব পদে ছাত্রলীগ সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। সোমবার বিকেলে হলের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এ ফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির এবং জিএস পদে একই প্যানেলের মেহেদী হাসান মিজান।   শহিদুল হক শিশির পেয়েছেন ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট। মেহেদী হাসান মিজান পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট।

এ ছাড়া বাকি ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে সোমবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শুরু হয়। তবে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এ ছাড়া বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের পর প্রভোস্ট পরিবর্তন করে ৩ ঘণ্টা দেরিতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভোট শুরু হয়।

সোমবার সকাল ১১টা ১০ মিনিটে কুয়েত মৈত্রী হলে শুরু হওয়া ভোট চলছে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত। এদিকে ছাত্রলীগ ছাড়া ডাকসু নির্বাচনে অংশ নেয়া সবকয়টি ছাত্র সংগঠনের প্যানেল নির্বাচন বর্জন করেছে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিভিন্ন সংগঠন ও প্যানেলের পক্ষ থেকে এই নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..