× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী

গোসাইরহাটের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আ. জলিল সরদার সহ দুইজনের বিরুদ্ধে গাছ কাটার কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী শাহজাহান আকন ন্যায় বিচারের জন্য শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ঢাকুরহাটী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. জলিল সরদার এবং একই গ্রামের মোহাম্মদ আলী সরদার গত ৯ মার্চ একই গ্রামের শাহজাহান আকনের রোপনকৃত বিলের পুকুরপাড়ের ও রাস্তার পাশের ২টি রেইনট্রি গাছ কেটে ফেলে। এর কয়েকমাস আগেও একইভাবে আরও ৪ টি গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান আকন ন্যায় বিচারের জন্য শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবর সোমবার (১১ মার্চ ২০১৯ ইং) একটি অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী শাহজাহান আকন বলেন, নাগেরপাড়া ইউনিয়নের ঢাকুরহাটী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. জলিল সরদার এবং একই গ্রামের মোহাম্মদ আলী সরদার বারবার আমার রোপণকৃত গাছ কেটে ফেলছে। তারা প্রভাবশালী হওয়ায় কেউ মূখ খুলতে চায় না। আমার পরিবার তাদের দ্বারা দীর্ঘদিন যাবৎ নানানভাবে নির্যাতিত হচ্ছে। স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় জানিয়েও এর সূরাহা না পেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করছি। তাই ন্যায় বিচারের জন্য শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবর একটি অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত নাগেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আ. জলিল সরদার বলেন, ওই খানে আমাদের জায়গা-জমি আছে। আমিও গাছ কাটার কথা শুনেছি। তবে, গাছ কোনটা কাটছে-কোনটা কাটে নাই, আমি কিছু বলতে পারছি না।


এ ক্যটাগরির আরো খবর..