× Banner
সর্বশেষ
বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতলে দেব ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় ৪ প্রার্থীর প্রচারণা জমজমাট : নেতাকর্মীরা বিপাকে

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।।  আসন ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ৪র্থ পর্যায়ের উপজেলা নির্বাচনে খুলনার পাইকগাছায় ৪ প্রার্থীর প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা একই দলের হওয়ায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনী কাজ করা নিয়ে বিপাকে পড়েছে। এদিকে গত সংসদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে না পারায় ভোট কেন্দ্র ভোটারের উপস্থিতি কম হওয়ার আশংকা করছেন অনেকেই।

প্রকাশ, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতাসীন দলের ৪ হেভিওয়েট প্রার্থী হওয়ায় অধিকাংশ নেতাকর্মীরা বিপাকে পড়েছে। যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে কেউ কাউকে ছোট করে দেখছেন না। চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্য উপজেলা আ’লীগ আহবায়ক গাজী মোহাম্মদ আলী (গাজী চাচা) দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অপরদিকে, কেন্দ্রর সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী হয়েছেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান, সদ্য সাবেক সংসদ সদস্যপুত্র শেখ মনিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি শেখ আবুল কালাম আজাদ।

প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাজী মোহাম্মদ আলীর ব্যক্তি ইমেজ অপেক্ষা দলীয় প্রতীক নৌকা পাওয়ায় আ’লীগের একটি অংশের সমর্থন পাচ্ছেন। রশীদুজ্জামান মোড়ল তার রয়েছে ব্যক্তি ইমেজ। ভোট আদায়ের নানা কৌশল। উপজেলার সবস্থানে তার রয়েছে নিজস্ব কিছু কর্মী সমর্থক। শেখ মনিরুল ইসলাম তার ব্যক্তিগত কোন লোক বা কর্মী না থাকলেও পিতা সাবেক এমপি নুরুল হকের রয়েছে বিশাল একটি সমর্থক গোষ্ঠি। এলাকায় যথেষ্ঠ উন্নয়নমূলক কাজ করায় তার সমর্থকরা পিতার কারণে ছেলে মনিরুলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। আবুল কালাম আজাদ বয়সে তরুন সাবেক ছাত্রনেতা হিসেবে যুব সমাজের মধ্য তার রয়েছে যথেষ্ঠ গ্রোহণযাগ্যতা। সবমিলিয়ে সকল প্রার্থীরা নির্বাচনী এলাকায় নিজ নিজ কর্মী নিয়ে প্রতিযোগিতা আকারে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সকলই একই দলের প্রার্থী হওয়ায় বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা নিজেদের মুখ খুলে প্রকাশ্য নির্বাচনী কাজ করতে যেয়ে বিপাকে পড়তে হচ্ছে।

এদিকে, গত সংসদ নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে না পারায় আসন্ন উপজেলা নির্বাচনে নারী ও বিরোধী দলের ভোটারদের উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে ৪জন প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..