× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বিএনপি ক্ষমতায় থাকার জন্য ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

বিএনপি মুখোশধারী। তারা সব সময় ক্ষমতায় থাকার জন্য ইসলাম ধর্মকে ব্যবহার করে। মানুষকে ধোঁকা দেয়। তারা উপর উপর দেখায় তারা ধর্মপ্রাণ। প্রকৃতপক্ষে তারা ধর্মকে ব্যবহার করে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সবসময়ই ইসলামকে ব্যবহার করেছে এবং এখনো করছে। ধর্মকে ব্যবহার করে তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ধর্মকে ব্যবহার করলেও বিএনপি কখনোই এদেশে ইসলামের খেদমতের জন্য কিছুই করেনি। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনও কাজ তারা করেনি।’

ইসলামকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন তারা ইসলামের খেদমতগার নন, এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো দাবি এবং এই দাবির কথা অনেকেই মন্ত্রী হয়েছিলেন। তবে দাবি পূরণ হয় নাই। বিএনপি-জামায়াত ইসলামের কথা বলে ক্ষমতায় গেলেও কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয় নাই। শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘কওমি মাদরাসার সনদ এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির সমমানের স্বীকৃতি দেয়া হয়েছে। শুধু স্বীকৃতি দেয়া হয়নি, এই নিয়ে সংসদে আইন পাস করা হয়েছে।’

তথ্যমন্ত্রী আরেও বলেন, বেগম জিয়ার পায়ের সমস্যা অনেক পুরনো, এটা নতুন না। এ সমস্যা নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীত্ব করেছেনে, বিরোধী দলীয় নেতা ছিলেন, চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এটা নিয়ে রাজনীতি করে বিএনপি আসলে জনগণের সহানুভূতি পেতে চাইছে।


এ ক্যটাগরির আরো খবর..