× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মানবাধিকার কর্মী প্রিয়বালার বাড়ী ভস্মিভুত করেছে সন্ত্রাসী

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০১৯

ঊত্তম কুমার রায়ঃ পিরোজপুর জেলার নজীরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরবানির গ্রামের অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুক্তিযোদ্ধা শ্রীজগদীশ বিশ্বাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেত্রী ও বেসরকারী মানবাধিকার সংস্থা শারি’র নির্বাহী পরিচালক  প্রিয়বালার বাড়ী একদল দুস্কৃতকারী অগ্নিসংযোগ করে।

গতকাল ০২ মার্চ ২০১৯ ভোর রাতে সন্ত্রাসীরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তাদের বসত বাড়ী সম্পূর্ন ভস্মিভূত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বাড়ীটা পুরোপুরি পুড়ে যায়।

উল্লেখ্য যে, প্রিয় বালা বিশ্বাসের বাড়ী এবং জায়গা সম্পত্তি নিয়ে দির্ঘদিন যাবত ওই এলাকার ইট ব্যাবসায়ী মুজিবুর রহমান শামীম এবং তার বাহিনীর সাথে বিবাদ চলে আসছি। ২০০৩ সালেও তৎকালীন এমপি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে একাত্ব হয়ে ঐ চক্র একই কায়দায় বাড়ীর পুকুরের মাছ ধরে নিয়ে জায়গা দখল করে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের কোন ঘটনা ঘটার ভয়ে এলাকার সংখ্যালঘুরা ভীতিতে রয়েছে।

এলাকার নাম প্রকাশ না করার শর্তে একাধিক সংখ্যালঘু ব্যাক্তি জানান, জামায়াত সমর্থিত ওই ইট ব্যাবসায়ী আবারো যে কোন সময় আমাদেরও উপর হামলা করতে পারে। আমরা এই আশংকায় আতঙ্কিত।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীমিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..