× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঝিনাইদহে ঝড়ে এক কৃষকের ভেঙ্গে গেছে ১০ হাজার কলাগাছ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  অসময়ের ঝড় আর বৃষ্টিতে ঝিনাইদহে এক কৃষকের ৪০ বিঘা জমির ১০ হাজার কলাগাছ ভেঙ্গে গেছে। পুজি হারিয়ে দিশোহারা হয়ে পড়েছেন সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কৃষক হাফিজুর রহমান।

তিনি জানান, ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে নরহরিদ্রা ও বাকড়ী গ্রামের মাঠে বিভিন্ন লোকের কাছ থেকে জমি লিজ নিয়ে ৪০ বিঘা জমিতে কলা চাষ করেছেন তিনি। ধরন্ত কলা আর কইদিন পরই বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু বুধবার রাতের ঝড় আর বৃষ্টিতে ৪০ বিঘা জমির কলাগাছ ভেঙ্গে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। লাভ তো দুরের কথা পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক হাফিজুর রহমান। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..