× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বৃষ্টির বাধা উপেক্ষা করে চলছে কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোট গ্রহন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥  বৃষ্টি বাধায় চলছে কালীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন। গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার মেয়র পদটি শুন্য হয়ে যায়।

এদিকে গত কয়েক দিনে থেমে থেমে বৃষ্টির হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। এরমধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। সকালে কেন্দ্র গুলোতে যেয়ে দেখা যায় কোন ভোটার নেই। বৃষ্টির কারনে ভোটাররা এখনো কেউ কেন্দ্রে আসেনি বলে জানা গেছে। তবে অনেকে ভোটের প্রতি আগ্রহ নেই বলেও জানিয়েছে।

নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতিক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া এনামুল হক ইমান নামের এক ব্যক্তি নারিকেল গাছ প্রতিক নিয়ে ভোটে অংশ নিলেও তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে নেয়।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ ৮৮ জন। কেন্দ্র রয়েছে ১৯ টি। এছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রনে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছে।


এ ক্যটাগরির আরো খবর..