× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

কালীগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

 ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ দেশের দক্ষিণাঞ্চালের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আজ শনিবার সম্পন্ন হয়েছে। এখানে ১১ টি পদের জন্য মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় আগেই সভাপতি পদে গোলাম রসুল ও প্রশাসন, হিসাব বিভাগের সদস্য পদে সাইদুর রহমান পিকু ও ইক্ষু বিভাগে আনছার আলী ও মহিউদ্দীন আহম্মদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটিসূত্রে জানাগেছে, মোচিকের শ্রমিক কর্মচারী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৮২৪। আজ শনিবার সকাল ৮ হতে ভোট গ্রহন শুরু হয়ে কোন রকমের বিরতি ছাড়াই বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচন পরিচালনা কমিটিসূত্রে আরো জানাগেছে, আগেই প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় সভাপতি পদে গোলাম রসুল ও প্রশাসন, হিসাব বিভাগের সদস্য পদে সাইদুর রহমান পিকু ও ইক্ষু বিভাগে আনছার আলী ও মহিউদ্দীন আহম্মদকে বিজয়ী ঘোষনা করা হয়।

বাকি পদগুলোর জন্য আজ শনিবার অনুষ্ঠিত ভোটে সহ-সভাপতি পদে ফজের আলী, সাধারন সম্পাদক পদে শরিফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক পদে ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক পদে সায়েম বিশ্বাস, কোষাধাক্ষ্য পদে মশিয়ার রহমান, সাধারন সদস্য পদে গ্যারেজ ও পরিবহন বিভাগে নজরুল ইসলাম,এছাড়াও কারখানা বিভাগের ২ টি সদস্য পদের জন্য আক্তারুজ্জামান বাবু, রবিউল ইসলাম নবী বিজয়ী হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..