× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

উত্তরায় তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও ধর্মলীলা কীর্ত্তন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

বৃহত্তর উত্তরা সার্বজনীন কীর্ত্তন উদযাপন পরিষদের উদ্যোগে তিনদিনব্যপী (২০-২২ ফেব্রুয়ারি, ২০১৯)তারকব্রহ্ম নামযজ্ঞ ও ধর্মলীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মহতী ধর্মসভা, সত্যনারায়ণ পূজা ও কীর্ত্তনমেলার আয়োজন করা হয়। এতে চাঁদপুরস্থ রামকৃষ্ণ মিশনের স্বামী স্থিরাত্মানন্দ, উত্তরার ইস্কন মন্দিরের শুভ নিতাই ব্রহ্মচারী ও ধীমান দাস ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন।

২২ ফেব্রুয়ারি সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. সাহারা খাতুন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেত্রী ইসমে আরা হানিফ। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কীর্ত্তন উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার সোম ও সাধারণ সম্পাদক প্রণব দাসগুপ্ত। বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. বিমল কুমার দত্ত, সুপ্লব চৌধুরী এবং শিব শংকর মোদক ।

প্রধান অতিথি এড. সাহারা খাতুন এমপি তার বক্তব্যে উপস্থিত সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৃহৎ আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।বাংলাদশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তার সংক্ষিপ্ত বক্তব্যে।

তিনিদিনব্যপী কীর্ত্তন আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা অমিত কুমার দাশ।


এ ক্যটাগরির আরো খবর..