× Banner
সর্বশেষ
সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব নেতাদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ

প্রাচ্যে ২১ ফেব্রুয়ারি উদযাপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

রাই কিশোরী: আমাদের মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি।১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে।

ভাষা শহীদদের ত্যাগ ও সম্মানকে চির-অম্লান করার পাশাপাশি বিশ্বের সব ভাষাভাষীর কাছে এই দিনের তাৎপর্য প্রচার ও প্রতিষ্ঠা করার লক্ষ্যে সচেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছেন প্রবাসী বাঙালিরা। শহীদ দিবসের ধারণা থেকেই অস্ট্রেলিয়ার সিডনি শহরের ওরমন্ড স্ট্রিটের অ্যাসফিল্ড পার্কে গড়ে তোলা হয়েছে ভাষাবিষয়ক মনুমেন্ট ‘আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ’।

২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি এটি নির্মাণ করা হয়। উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার এইচ ই আশরাফ-উদ-দৌলা। বিদেশে বাঙালি অধ্যুষিত প্রতিটি এলাকায় একে একে গড়ে তোলা হচ্ছে ভাষাশহীদ স্মরক শহীদ মিনার। অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন একুশে একাডেমির উদ্যোগে নির্মিত হয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ। স্মৃতিসৌধটি সম্পূর্ণ পাথরে তৈরি। এর সামনের অংশে একটি গ্লোব বসানো আছে।

মূলত বিশ্বব্যাপী ভাষা ও সংস্কৃতিকে উৎসাহদানে ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর পর থেকে বহির্বিশ্বে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তেমনি উদ্যোগের সফল বাস্তবায়ন এই স্মৃতিসৌধ। বাংলা ও বাঙালির গৌরব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে একাডেমি, অস্ট্রেলিয়ার দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ অস্ট্রেলিয়ায় নির্মিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ এটি। অ্যাসফিল্ড কাউন্সিল, সিডনির সহযোগিতায় অ্যাসফিল্ড পার্কে এ স্মৃতিসৌধটি বাস্তবায়িত হয়।

এবার নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রবাসের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক এবং সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা ও রাত ১২টা ১ মিনিটে (নিউইয়র্ক সময় অনুযায়ী) শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি পালন করে উত্তর আমেরিকাবাসী। সন্ধ্যা থেকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় অস্থায়ী শহীদ মিনার। সেই শহীদ মিনারেই প্রবাসে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।


এ ক্যটাগরির আরো খবর..