× Banner
সর্বশেষ
জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ – রাশেদ খাঁন দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার – পর্যটনমন্ত্রী স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল

বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন: আইনমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপির এই সত্যকে মেনে নিতে হবে।

সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে হাউজ অব কমন্সের যে ৬ জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছেন, তারা বাংলাদেশ সম্বন্ধে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..