× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সালথায় গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ২০১৯/২০ অর্থ বছরের রাজস্ব তহবিল হতে গরীব ও মেধাবী ১২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের জানান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২৫ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করার জন্য আর্স ও কমার্সে ১৮৫০ টাকা, সায়েন্সে ১৯৭০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..