× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১১৮টি স্থাপনা উচ্ছেদ এবং ৩ একর ভূমি উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে তৃতীয় পর্যায়ে আজ বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১১৮টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ এবং প্রায় তিন একর তীরভূমি উদ্ধার করেছে। এগুলোর মধ্যে রয়েছে দোতলা ভবন তিনটি, আধাপাকা ঘর ৩৮টি, টিনের ঘর ৩৫টি ও টংঘর ৪২টি।

বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১ হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। আগামীকাল কামরাঙ্গীরচরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..