× Banner
সর্বশেষ
নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০

ছয় কোচিং সেন্টার সিলগালা

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

সরকার ও উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য চালু রাখার দায়ে রাজধানীর ৬টি কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই ছয়টি কোচিং থেকে মোট আট জনকে জেল ও জরিমানা করা হয়েছে।

রোববার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

রাজধানীর ফার্মগেটে ম্যাবস ও মবিডিক এবং ঝিগাতলা এলাকায় জয়যাত্রা, নবদিগন্ত, অনন্য ও ব্লেজ নামে ছয়টি কোচিং সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পায় র‌্যাব। পরে কোচিং সেন্টারগুলো সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে। কোচিং সেন্টারগুলো সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। জরিমানা করে সতর্ক করা হয়েছে।  পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..