× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

admin
হালনাগাদ: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

সোমবার সকালে তিনি ঢাকায় আসেন। পরে সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের বিমানে করে তিনি কক্সবাজারে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে টেকনাফে পৌঁছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর হোটেল রয়েল টিউলিপে রাত্রিযাপন করবেন। আগামীকাল মঙ্গলবার তার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।

ইউএনএইচসিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন জোলি।

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউএনএইচসিআর কিভাবে  কে আরও সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন জোলি।

এ ছাড়া বিশ্বের সবচেয়ে নিগৃহীত এই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষের সমস্যা সমাধান কিভাবে নিরাপদ ও টেকসই উপায়ে করা সম্ভব সে বিষয়েও আলোচনা করবেন এই অভিনেত্রী।


এ ক্যটাগরির আরো খবর..