× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মেহেরপুরে মুক্ত দিবস স্মরণে র‌্যালি, আলোচনাসভা ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস স্মরণে র‌্যালি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা কমান্ড। রবিবার বেলা ১০টার সময় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শহীদদের স্মরণে দোয়া করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সহ জেলার  মুক্তিযোদ্ধারা র‌্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ৬ ডিসেম্বর মেহেরপুর কিভাবে মুক্ত হয় এবং মুক্ত হওয়ার পর-পরই মুক্তিবাহিনীরা আনন্দ- উল্লাস করতে করতে কিভাবে মেহেরপুরে  প্রবেশ করেন তার বর্ণনা দেন ।


এ ক্যটাগরির আরো খবর..