ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র যুগ্ম-মহা সচিব, ঢাকা আরবী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ও সুপ্রীম কোর্ট জামে মসজিদের খতিব আল্লামা ড. আহমদ হাসান চৌধুরী শাহান বলেছেন- রাসূল (সাঃ) এর ভাষায় আল্লাহর কাছের মানুষ গরীব দুঃখী মানুষরা। এজন্য তাদের সেবার মাধ্যমে আল্লাহ ও তার রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।
শুক্রবার রাতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর, মানজিহারা, তেরাপুর গ্রামের লতিফিয়া স্টুডেন্ট ফোরামের উদ্যোগ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ক্বারি আব্দুল গফফার কাহারের সভাপত্বিতে ও আলী আহমদ নাঈমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় তালামীযের সহ-সভাপতি ছাত্রনেতা মুহিবুর রহমান, মাওলানা বদর উদ্দিন আল-আমিন, মাওলানা আবুল ফজল ত্বোহা, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান, মাওলানা হাফিজ আইন উদ্দীন, মাওলানা আনোয়ার হোসেন জালালী, মাওলানা শাহ মো. আব্দুল আহাদ, মাওলানা এইচ এম আবুল খায়ের, হাফিজ নুরু উদ্দীন। সম্মেলনে শতাধিক অসহায় হত-দরিদ্রদের মাঝে শীতের লেপ বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্বা মনোহর আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, রমজান আলী, হানিফ আলী, সোনাহর আলী, মেম্বার নুর উদ্দীন, আরশ আলী, আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান তাজুল, আব্দুল ওয়াহিদ, সুনামগঞ্জ জেলা তালামীযের তথ্য প্রযুক্তি সম্পাদক আবু তাহের প্রমুখ।