× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

admin
হালনাগাদ: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসর সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমেদ(২৬) ও শিমুল আহমেদ(২২) নামে ২ মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত নাঈম আহমেদ(২৬) উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে ও শিমুল আহমেদ(২২) গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত আজমদ মিয়ার ছেলে।

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে এঘটনা ঘটে। জানা যায়, উল্লেখিত সময় নাঈম ও শিমুল উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের আইনগাঁও নামকস্থানে দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্রই অজ্ঞাত একটি ট্রাক মোটর সাইকেলকে পিছন থেকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়।

এসময় মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। সেসময় ঘাতক ট্রাক দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল আহমেদ(২২) নামে যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় ১ ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। সেসময় আশংকাজনক অবস্থায় অপর মোটর সাইকেল আরোহী নাঈম আহমেদ(২৬)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পৌছামাত্রই নাঈমের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে নাঈম ও শিমুলের মুত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারে চলছে শোকের মাতম। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতাইহাল গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার জমশেদ আলী বলেন, নাঈম এলাকার পরিচিত মুখ,খুব ভালো মানুষ ছিল,তার অকালে চলে যাওয়া তা মেনে নেয়ার মতো নয়। শাহ নুরুজ্জামান নামে সাতাইহাল ফুলতলি বাজারের বাসিন্দা বলেন, নাঈম ও শিমুল দুজনই এলাকায় অত্যান্ত পরিচত,নাঈম পোল্ট্রি ফার্মের ব্যবসা করতো,তাদের স্মৃতি সারা জীবন দিনারপুরবাসীর মনে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..