× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

সড়ক দূর্ঘটনায় নিহত সেনা সার্জেন্টের লাশ হেলিকপ্টার যোগে নিজ এলাকায় স্বজনদের আহাজারী

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘাটনায় নিহত বংলাদেশ সেনাবাহিনির সার্জেন্ট মোঃ ইব্রাহিম সরদারের-(৪৫) মরাদেহ শনিবার বিকালে তার নিজ এলাকা মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিহতের লাশ হেলিকপ্টার যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে অবতরন করার পরে স্বজনদের মাঝে লাশ হস্তান্তরের সময় এক হৃদয়বিদারক কান্নার রোল পড়ে।।

নিহতের পরিবার সুত্রে যানা গেছে, পৌর এলাকার গোপালুপর গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে সেনা সার্জেন্ট মোঃ ইব্রাহিম সরদার গত শুক্রবার বিকেলে মোটর সাইকেল যোগে ঢাকার সাভার সেনা ক্যাম্প থেকে নিজ বাসার উদ্দেশ্যে যাত্রা করে ধামরাই ইসলামপুর নামকস্থানে পৌছলে একটি অজ্ঞাত বাস পেছনা থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মৃত্যুর খবর সেনা ক্যাম্পে পৌছালে সেনা সদস্যরা তার মরাদেহ উদ্ধার করে হেলিকপ্টার যোগে পরিবার কাছে হস্তান্তর  করেন। এ সময় নিহত সেনা সার্জেন্ট ইব্রাহিমের স্বজনদের মাঝে কান্নায় আকাশ বাতাশ ভাড়ি হয়ে ওঠে।

এ ব্যাপারে নিহতের ভাই নজরুল ইসলাম আহাজারী করে বলেন, আমার ভাইয়ের প্রান কেড়ে নিল একটি ঘাতক বাস। আমার ভাইয়ের মত যেনো আর কারও মৃত্যু না হয়।


এ ক্যটাগরির আরো খবর..