× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে চমক থাকবে -এলজিআরডি মন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আগামী পাঁচ বছর দেশের অবকাঠামো খাতে উন্নয়নে চমক থাকবে। দেশের প্রতিটি গ্রামে শহরের সকল নাগরিক সুবিধা পৌঁছে দেয়া হবে।

মন্ত্রী আজ সচিবালয়স্থ অফিস কক্ষে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অভিনন্দন জ্ঞাপন ও মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করলে দেশ সুষম উন্নয়নের ছোঁয়া পাবে। বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ। আমাদের বিপুল পরিমাণ জনসংখ্যা রয়েছে। এ জনসংখ্যাকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করে জনসম্পদ হিসেবে ব্যবহার করলে ২০৪১ সালের পূর্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবো।

মন্ত্রী ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ জনপদে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছি। প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। গুণগত কাজ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশে আগামী পাঁচ বছরে উন্নয়নে চমক দেখাতে চাই। সকল ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতিতে কাজ করবো।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মানুষের অর্থনৈতিক মুক্তি ও উন্নত জীবন যাপনের পবিত্র দায়িত্ব এ মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত। প্রজাতন্ত্রের কর্মচারীগণ দেশপ্রেম ও নিষ্ঠার সাথে এ দেশে দুঃখী জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

পরে মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার পক্ষ হতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..