আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছেন।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার সোনাপুর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোনাপুর বাজারে সরকারী জায়গায় অবৈধ একটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাকছুদুল ইসলাম।