× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

আগৈলঝাড়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ঃ বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে স্বামী-স্ত্রী, বৃদ্ধা মা ও সন্তান সহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলা রাজিহার ইউনিয়নের উত্তর ভাজনা গ্রামের গৌরাঙ্গ গাইন ও একই বাড়ীর বরুণ গাইনের সাথে দীর্ঘ দিন যাবত জায়গা জমির ও পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জেরধরে গত ২৭ নভেম্বর বরুণ গাইন তার ভাই তনু গাইন হামলা চালিয়ে গৌরাঙ্গ গাইনের বৃদ্ধা মা সুশিলা গাইনকে কুপিয়ে জখম করে। ঐ সময় গৌরাঙ্গর স্কুল পড়ুয়া মেয়ে টুম্পাকেও মারধর করা হয়।

গত ২৯ শে ডিসেম্বর বিকেলে গাছের চারা ভেঙ্গে ফেলার অভিযোগ তুলে বরুন ও তার ভাই তনু গাইন দেশীয় অস্ত্র দিয়ে পথ রোধকরে গৌরাঙ্গর পায়ের রক কর্তণ করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তীর এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরত্বর জখম করে গৌরাঙ্গকে। হামলাকারী বরুন ও তার ভাই তনুর হাত থেকে গৌরাঙ্গকে রক্ষা করতে আসলে তার মেয়ে টুম্পা (১৩), ছেলে শঙ্কর (১৯), স্ত্রী হাসি গাইন (৩৫) ও বৃদ্ধা মা সুশিলা গাইন (৭০) জখম হয়। গুরত্বর আহত গৌরাঙ্গ ও তার ছেলে শঙ্করকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। সম্প্রতি প্রতিবেশী সম্রাট মল্লিক (১৯) নামে এক যুবককে তুচ্ছ ঘটনার জের ধরে হাতুরি পেটাকরে গুরুত্বর আহত করার অভিযোগ রয়েছে বরুন ও তনুর বিরুদ্ধে। ওই এলাকার একাধিক ব্যক্তি জানান বরুন, তার ভাই তনু ও তাদের কয়েক অনুসারী প্রায়ই এলাকায় আইন শৃঙ্খলা ভঙ্গ করছে।


এ ক্যটাগরির আরো খবর..