× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একটি কেন্দ্র থেকেও সুষ্ঠু নির্বাচনের খবর পাইনি: ড.কামাল

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

কোন ভোট কেন্দ্র থেকে সুষ্ঠু নির্বাচনের খবর  আসেনি। আশা করেছিলাম হয়তো কোন না কোন ভোট কেন্দ্র থেকে সুষ্ঠু নির্বাচনের খবর আসবে। কিন্তু সে খবর আর শোনা হলো না। বললেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলমান নির্বাচনে কারো মুখে কোন আনন্দ উল্লাসের কোন রূপরেখা দেখতে পাচ্ছি না। প্রতি মুহুর্তে মুহুর্তে চতুর্দিক থেকে কেবল দুঃখের খবর আসছে। এধরনের নির্বাচন কখনো আশা করতে পারিনি। দেশের জনগণই সকল ক্ষমতার মালিক। কিন্তু সেই গণতন্ত্রের এ কী হাল হয়েছে? এই গণতন্ত্রের জন্য দেশের লক্ষ লক্ষ মানুষের শরীরের শেষ রক্তটুকুও দিতে হয়েছিল।

তিনি বলেন, আমরা এখনো মাঠে আছি আর থাকবো। সন্ধ্যা ৬ টার পর নির্বাচনী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

ঢাকা-৭ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মোস্তফা মহসিন মন্টু দুঃখ প্রকাশ করে বলেন, পূর্বেই শুনেছিলাম ভোট শুরুর আগেই ৩৫ ভাগ ভোট নৌকার পক্ষে তুলে নেয়া হবে। সভ্য সমাজের জনগণের ভোট চুরি করে নিবে তা বিশ্বাস করেতে পারিনি।


এ ক্যটাগরির আরো খবর..