× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করছে -আওয়ামী লীগ

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখল করছে। জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আব্দুর রহমান বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শনিবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের দিল মোহাম্মদ বাছাকে নৃশংসভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হত্যা করছে। এর মাধ্যমে তারা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির নীলনকশা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নোয়াখালী-২ আসনের নাটেশ্বর ইবতেদায়ি মাদরাসা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ভোটের সরঞ্জাম কেড়ে নিয়েছে। এই হামলায় ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন।

এছাড়া রাঙামাটি জেলার বাঘাইছড়ির উজআমতলি ইউনিয়নে যুবদল সেক্রেটারি দেলোয়ারের নেতৃত্বে হামলা চালিয়ে আওয়ামী লীগের ৫ জনকে আহত করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, চট্টগ্রামের লোহাগড়ায় বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করেছে। একই সঙ্গে তারা বিভিন্ন জায়গায় ভোট কেনার জন্য আইএসআইয়ের পাঠানো হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন,  কেন্দ্র দখলের সময় ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৪ নেতাকর্মী আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার সময় ৯ জন বিএনপি নেতাকর্মী আটক হয়েছে। এছাড়া কেন্দ্র দখলের সময় যশোরে ২ বিএনপি নেতা আটক হয়েছেন।

তিনি বলেন, জামায়াতের সন্ত্রাসীরা বরগুনার আমতলির হলদিয়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেয়ার প্রকাশ্য হুমকি দিয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা করে পাঁচজনকে আহত করেছে। একইভাবে সারা দেশে তারা সহিংসতা ছড়াচ্ছে। এ সময় দেশবাসীকে অত্যন্ত সতর্কতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট অশুভ জোট নেতাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, জনগণের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণকে নিরাপদে, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন বানচালের কোনও ষড়যন্ত্র বরদাস্ত করবে না।

আব্দুর রহমান বলেন, সারাদেশে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার পক্ষে গণমানুষের আকুণ্ঠ সমর্থন দেখে ভীত হয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে আমরা দেশবাসীকে এই ধরনের সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..