× Banner
সর্বশেষ
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস

নির্বাচনে বেনাপোল বন্দরে দুইদিন বাণিজ্য বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ভোটের আগের দিন ও ভোটের দিন বন্ধ থাকছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। শনিবার (২৯ ডিসেম্বর) ও রোববার (৩০ ডিসেম্বর) দুইদিন এপথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
এরপর সোমবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ফের এপথে বাণিজ্য স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বন্দর সংশিষ্টরা।
শনিবার (২৯ ডিসেম্বর) সকালে বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, জাতীয় র্নিবাচন উপলক্ষে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে ভারতের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য। তবে বিভিন্ন প্রয়োজনে এপথে স্বাভাবিক আসা-যাওয়া রয়েছে দেশ-বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রাদোষ কান্তি দাস  জানান, জাতীয় নির্বাচনের কারণে বেনাপোল বন্দরে শনিবার ও রোববার দুইদিন বাণিজ্যক কার্যক্রম বন্ধ থাকছে। সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে।
বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার ব্যাটালিয়নের কমান্ডার বদিউজ্জামান  জানান, এ বন্দরে দেশের কয়েকশ’ আমদানিকারকদের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে বন্দরের কার্যক্রম দুইদিন বন্ধ থাকবে। এ সময়ে যাতে কেউ বন্দরে প্রবেশ করে পণ্যের ক্ষতি করতে বা কোনো নাশকতামূলক ঘটনা না ঘটে এজন্য অন্যান্য সময়ের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিয়াজ  জানান, বেনাপোল ইমিগ্রেশনে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে অনান্য সময়ের চাইতে সংখ্যায় কম। নির্বাচনের পর তা ফের বাড়বে।


এ ক্যটাগরির আরো খবর..