× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় কয়েক শত বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দানের অপেক্ষায়

admin
হালনাগাদ: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাভাগে বিএনপি এবং ওই দলের সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।

আওয়ামীলীগ সংগঠনের আদর্শে অনুপ্রানিত হয়ে অপর দিকে কেউ মামলা – হামলা থেকে রেহাই পেতে বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোরা দিয়ে ঘটাকরেই যোগদান করেছে। আওয়ামীলীগে যোদদানে অপেক্ষায় রয়েছে আরো কয়েক শত বিএনপি এবং ওই দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান লালু ২ বছর পূর্বে বিএনপি থেকে ইস্তেফা দিয়েছে। বিএনপি’র এই নেতা সংবাদিকদের জানান দলের আদর্শিকদিক থেকে মানুষের সেবা করার পথ সংকৃর্ণ। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষের সেবার পথ আওয়ামীলীগে প্রসারিত।

তিনি জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই তিনি তার অনুগত এলাকার কয়েকশত বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করবেন। এছাড়া উপজেলার একাধীক স্থান থেকে বিএনপি নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদানের অপেক্ষায় রয়েছে বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..