× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

আগামী রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শুক্রবার নির্বাচন কমিশন ভবনে ফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম কর্মীদের বুথ পরিদর্শন করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে ব্যাপক ও সর্বাধিক প্রার্থী অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ভোট হবে-এটাই আমার প্রত্যাশা। নির্বাচনের প্রচারণা আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে-বিএনপি ও বিরোধীপক্ষের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, অবশ্যই এটা ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকলের জন্য নিরাপত্তা; সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব। যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..