× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

মন্ত্রিপরিষদ সচিবের মাতার মৃত্যুতে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের মা ও শহিদ জননী আলমাছ খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সচিব আবদুল মালেক।

তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব তাঁদের শোকবার্তায় আলমাছ খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আলমাছ খাতুন আজ রাত আটটায় কক্সবাজারে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ছোট ভাই এ টি এম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে পাক হানাদার বাহিনীর হাতে শহিদ হন।


এ ক্যটাগরির আরো খবর..