× Banner
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক

সালথায় মহিলা আ’লীগের নির্বাচনী জনসভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বার) বিকাল ৪ টায় উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর বাজারে এ জনসভার আয়োজন করা হয়। মহিলা আওয়ামী নেত্রী রুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্যে দেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র বধু ও মেজপুত্র বধু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা সারমিন, রুপা আক্তার, মো. পারভেজ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমীর রায়।

উক্ত সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকায় উন্নয়ন করেছে। তার শেষ বয়সে সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগ বিজয়ী হলে দেশ আরো এগিয়ে যাবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিন।


এ ক্যটাগরির আরো খবর..