× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

ঝিনাইদহে প্রাইম সমাজ কল্যান সংস্থার উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহে প্রাইম সমাজ কল্যান সংস্থার স্মাট হেলথ সার্ভিস প্রকল্পের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ ও মৃত সদস্যের পরিবারের অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের জেসি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ডা মোহাম্মদ শাহীন ঢালী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাইম সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সবুজ হোসেন, প্রকল্প সভাপতি শামীম হোসেন, শশী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, প্রকল্প সমন্বয়কারী তপন জোয়ার্দ্দার, প্রকল্প সুপার ভাইজার মইন উদ্দিনসহ অন্যান্যরা।

এ সময় ওই এলাকার দেড় শতাধিক মানুষের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি মৃত সদস্য তাজউদ্দিন বিশ্বাস’র স্ত্রী মনোয়ারা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..