× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অসাম্প্রদায়িক চেতনায় উন্নত দেশ গড়তে হবে, কালীগঞ্জ বৈরাগী ঠাকুরের আশ্রমে -এমপি আনার

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি আনোয়ারুল আজীম বলেছেন, কোন হিংসা বিদ্বেষ নয় ; সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে উন্নত দেশ গড়তে হবে। বাঙালি জাতি সব সময়ই সকল ধর্মের মানুষ সহাবস্থান করে আসছে। এই সহাবস্থান কোন অবস্থাতেই নষ্ট করা যাবে না। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করবে তাদের ক্ষমা করা হবে না।

আ’লীগ সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। আ’লীগ সবসময়ই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে তাদেরকে আগলে রেখেছে। বিএনপি-জামায়াত জোট যখনই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন চালানোর চেষ্টা চালিয়েছে তখনই আ’লীগ নেতা-কর্মীরা সংখ্যালঘুদের পাশে গিয়ে দাড়িয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনা সব সময়ই আন্তরিকতার সাথে তাদের পাশে থেকে জীবন বাজি রেখে কাজ করছেন। ইনশাআল্লাহ অতীতের মতই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবো।

এ সময় তিনি আরো বলেন, আমি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার জনগনের কল্যানে ও সার্বিক উন্নয়নে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি। আমি উন্নয়নে যে কাজ করেছি এবং করে যাচ্ছি তা আপনাদের অজানা কিছুই নেই এটা দিনের আলোর মতো পরিষ্কার। আমার বিশ্বাস শেখ হাসিনা যে আশা নিয়ে দ্বিতীয় বার ঝিনাইদহ-৪ আসনের জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি আপনাদের ও শেখ হাসিনার মনের আশা পূরণ করে ঝিনাইদহ-৪ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকাতে পরিণত করতে সক্ষম হবো। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বৈরাগী ঠাকুরের আশ্রমে বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, রিংকু ঘোষ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ইউনিয়নের সাবেক মৌচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, আওয়ামীলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মন্টু, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শিবলী নোমানী, নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট এন্ড পিকনিক স্পট এর সিইও ও যুবলীগ নেতা এমদাদুল হক সোহাগ, কোলা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সাগর বিশ্বাস প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..