আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার বিকাল ৫টায় ইউনিয়নের বিষ্ণুনদী, পিশনাইলসহ বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে ছুটে যান তিনি। এসময় নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ শিশুরাও লাবু চৌধুরীর ভালবাসায় মুগ্ধ হন। ভোটারদের মাঝে হাসি ফুটে ওঠে।
এরপর বিষ্ণুনদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় সংসদ উপনেতার দৌহিত্র সাহবাব আকবর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, বল্লভদি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সম্পাদক সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা মো. মোহন মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ মোল্যা, সাংগঠণিক সম্পাদক পাঞ্জু মাতুব্বার, ইউপি সদস্য লিটন মোল্যা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী শাওন, সাংগঠণিক সম্পাদক সজল সাহাসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।