গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ বিয়ানীবাজার (সিলেট-৬) আসনে সরকারের গণবিচ্ছিন্ন মন্ত্রী স্থানীয় প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করে নির্বাচনে জিততে চান বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি দলীয় প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এর প্রশাসন মন্ত্রীর সেবাদাস এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
গতকাল ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভায় ফয়সল চৌধুরী আরো বলেন, মন্ত্রী নিজে পুলিশের প্রটোকল নিয়ে নির্বাচনের প্রচারনা চালাচ্ছেন। অন্যদিকে তিনি তার অনুগত ওসিদের দিয়ে একের পর এক বিরোধী দলীয় তথা বিএনপি’[র নেতাকর্মীদের গ্রেফতার করাচ্ছেন। নিরীহ নিরাপরাধ নেতাকর্মীর বাসা বাড়ীতে হানা দিয়ে তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছাড়ার অবৈধ নির্দেশনা দেয়াচ্ছেন।
ফয়সল আহমদ চৌধুরী স্থানীয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আজ যারা মন্ত্রীর সেবাদাসের ভুমিকায় রয়েছেন, তাদের স্থানীয় জনগণ বিচার ব্যালটের মাধ্যমে করবে।
বিভিন্ন পথসভায় সিলেট-৬ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জীবন বাজী রেখে মাঠে নেমেছি, বিজয় নিয়ে ফিরবোই। মানুষ আমাকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। মিথ্যার ফুলঝুড়ি ছড়ানো কোনো প্রতিনিধিকে জনগণ বিশ^াস করে না। দেশের সত্যিকার শান্তি, সমৃদ্ধির জন্য জনগণ বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সত্যের বিজয় হবেই ইনশাআল্লাহ।
গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেহেরপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল এগারোটা থেকে শুরু করে ফয়সল আহমদ চৌধুরী ইউনিয়নের নালিউরী, পূর্বভাগ বাজার, গোয়াসপুর সিএনজি স্ট্যান্ড, শেখপুরে উঠান বৈঠক, মীরগঞ্জ বাজার, হাওরতলা, ভাদেশ্বর দিঘীরপার বাজার, মোকাম বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান এবং সন্ধ্যায় তিনি ঢাকা দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন বাজারে পৃথক পৃথক জায়গায় পথসভা ও গণসংযোগ করেন। এসব গণসংযোগে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
এছাড়া বিভিন্ন জায়গায় পৃথক পৃথক পথসভায় পুলিশ প্রশাসনের দমন নিপীড়ন এবং গ্রেফতার মূলক কর্মকান্ডের তীব্র সমালোচনা করে বলেন, যারা ভাবছেন, হামলা-মামলা এবং গ্রেফতারের মাধ্যমে বিএনপি দমে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এলাকার প্রতিটি প্রান্তরে ধানের শীষের পক্ষে যে জনস্রোত সৃষ্টি হয়েছে তা কোনো ভাবেই থামাতে পারবেন না।
বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে তিনি বলেন, এলাকার কেনো উন্নয়ন করেননি বলেই জনগণ জনবিচ্ছিন্ন অবৈধ প্রতিনিধিদের প্রত্যাখান করেছে। নির্বাচনে ধানের শীষের মাধ্যমে জনগণ সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করবে।
মেহেরপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুহিব আলীর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস এ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মঈন উদ্দিন, ফলিক উদ্দিন, খলিলুর রহমান, মাহতাব উদ্দিন, হাবিবুর রহমান এবং কবিতা আবৃত্তি করেন কবি শামসুল ইসলাম।
এছাড়া সকালে ইউনিয়নের নালিউরীতে শিক্ষানুরাগী আব্দুল মতিন, পূর্বভাগ বাজারে ইউপি বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, শেখপুরে উঠান বৈঠকে ৮নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান মনইয়ের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এস এ রিপনের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা রমজান আলী, সহ দপ্তর সম্পাদক রিপন আহমদ, ইউপি বিএনপির সভাপতি নুর জামান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক জলিল মাস্টার, সমাজসেবা বিষয়ক সম্পাতক এডভোকেট মিসবাহ উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ, বিএনপি নেতা আব্দুল আহাদ, সাইফুর রহমান।
গণসংযোগ এবং পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন জিলু প্রমুখ। এছাড়া এসব গণসংযোগ এবং পথসভায় সর্বস্তরের জন সাধারণ স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।