× Banner
সর্বশেষ
আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে 

ছাতকে আয়ধন বিবি হত্যা মামলায় দু’জন কারাগারে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

 

ছাতক প্রতিনিধিঃ ছাতকে আয়ধন বিবি (৬৫) নামে এক বৃদ্ধা হত্যা মামলার প্রধান আসামী আলী আহমদ ও তার বোন রেহেনো বেগমকে আদালত জেল-হাজতে পাঠিয়েছে। মঙ্গলবার ওই দুই আসামী সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজেষ্ট্রিট আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক বেলাল আহমদ জামিন না মঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলা দায়েরের পর দুই আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।

উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী আয়ধন বিবিকে গত ১৩জুন মধ্যরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে আয়ধন বিবিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী আয়ধন বিবি’র নাতি তানভির জানায়, তার মামা আলী আহমদ ও তার সহযোগীরা তার দাদীকে হত্যা করে।

এই হত্যার ঘটনায় থানায় এজহার দায়ের করলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। পরবর্তীতে নিহত বৃদ্ধার মেয়ে মিনারা বেগম বাদী হয়ে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে একটি এজাহার দায়ের করেন। পুলিশ দীর্ঘ ৫মাসেও মামলা তদন্তে কোন অগ্রগতি না হওয়ায় মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি তদন্তের জন্য গত ১১নভেম্বর সুনামগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..