বিনোদন ডেস্ক: জনপ্রিয় পরিচালক আনন্দ এল. রাই খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন তার পরবর্তী সিনেমার কাজ। শোনা যাচ্ছে রোমান্টিক ঘরানার এ সিনেমায় জুটি বাধবেন শাহরুখ খান এবং কঙ্গনা রাণৌত।
সিনেমার নাম কী হবে তা এখনও ঠিক হয়নি। সিনেমাটিতে শাহরুখকে বামনের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই শাহরুখ-কঙ্গনা জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
শাহরুখ খান এবং কঙ্গনা প্রত্যেকেই এখন ব্যস্ত রয়েছেন তাদের নিজ নিজ কাজ নিয়ে। সামনেই মুক্তি পাচ্ছে শাহরুখের দিলওয়ালে সিনেমা। এছাড়া রাইস এবং ফ্যান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি।
অন্যদিকে কঙ্গনা এখন ব্যস্ত বিশাল ভরদ্দাজের রেঙ্গুন সিনেমার কাজ নিয়ে। সিনেমাতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন শহিদ কাপুর এবং সাইফ আলী খান।