× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর সাংবাদিককে বেঁধে রাখার হুমকি ছাত্রদল নেতার, জেলাজুড়ে নিন্দার ঝড় বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

সালথায় জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  জাকের পার্টি চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বার) বিকাল ৫টায় জাকের পার্টি উপজেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক, জেলা জাকের পার্টির সভাপতি ও তরুন সংগঠক মো. মশিউর রহমান জাদু মিয়া। এসময় জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, উপজেলা জাকের পার্টির সহসভাপতি সাহিদ সিকদার, আঃ মান্নান মাষ্টার, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, সাংগঠণিক সম্পাদক মান্দার হোসেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহারিয়ার জুয়েলসহ ১৮টি ইউনিয়ন জাকের পার্টির কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জাদু মিয়া বলেন, বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) হুজুর কেবলাজানের ঘোষিত দল জাকের পার্টি। এ দল সর্বক্ষণ মানব সেবায় নিয়োজিত থাকে। জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেব আমাদের যে নির্দেশ দিবেন, সেই মোতাবেক জনসভার মাধ্যমে আমরা আনুষ্ঠাণিকভাবে ভোট দিবো।


এ ক্যটাগরির আরো খবর..