আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ ॥ অসন্ন একাদশ জতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহ-৪ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও সংসদ আনোয়ারুল আজীম আনার। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুর ইউনিয়নের বেলেডাঙ্গা বাজারে, শিমলা-রোকনপুর ইউনিয়নের তিল্লা বাজার ও কালীগঞ্জ পৌর সভার নতুন বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন তিনি। এবং বিকালে ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ অফিসের পাশে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ আংশিক-কালীগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ আনোয়ারুল আজীম আনার।
নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইরফান আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন,সদর থানা আ’লীগের সভাপতি আব্দুর রশিদ,কালীগঞ্জ পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ,সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু,জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি,নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু,জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, জেলা পরিষদের সদস্য (মহিলা) শামিম-আরা হ্যাপী, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন,সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম,ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক মোশারেফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আবু হাশেম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, আওয়ামিলীগ কথা দিলে কথা রাখে। স্বাধীনতার পর থেকে যে উন্নয়ন হয়নি তা গত দশ বছরে আওয়ামীলীগ সরকার করতে পেরেছে। এ সরকারের আমলে এই নির্বাচনী এলাকার প্রায় সব এলাকা বিদ্যুতায়িত হয়েছে। অনেক ব্রীজ, কালভার্ট, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আবারও নৌকা প্রতীকে দেওয়ার আহবান জানান তিনি।